Friday, December 20, 2013

ডিমের খোসার কারু কাজ করা ফটো ফ্রেম

যা যা লাগবে -
১। কার্ড বোর্ড
২।কাঁচি
৩। আঠা
৪। ডিম এর খোসা
৫। জল রঙ অথবা সাইন পেন

যেভাবে করতে হবে -
১।কার্ড বোর্ড টি কে D নং ছবিতে অংশগুলোর মত করে কেটে নিন ।
২। ফ্রেম এর পিছনের হ্যান্ডল C নং ছবির মত বানিয়ে নিন ।হ্যান্ডল টি ২ নং ফ্রেম এর পিছনে আঠা দিয়ে এঁটে দিন ।
৩। ২ নং ফ্রেম এর উপর কাটা ফ্রেম এর অংশগুলো লাগিয়ে নিন ।
৪। এবার মনের ইচ্ছেমত কালার করে নিন ।
৫। ডিম এর খোসা গুলোকে কালার করে নিন ।রং শুকিয়ে গেলে ডিমের খোসা টিকে ভেঙে টুকরো করে নিন ।
৬। ২ নং ফ্রেম এ ডিমের খোসার টুকরো গুলোকে j নং ছবির মত করে লাগিয়ে নিন । সব টুকরো লাগানো শেষ হয়ে গেলে ২-৩ ঘণ্টা শুকোতে দিন ।
৭। শুকানোর পর এবার ফ্রেম এ আপনার অথবা আপনার প্রিয় মানুষের ছবি লাগিয়ে উপহার দিতে পারেন , নতুবা ঘরে সাজিয়ে ঘরের সৌন্দর্য বর্ধন করতে পারেন । 

আপনার হস্তশিল্প টি আপনি অন্যদের সাথে শেয়ার করতে চাইলে পাঠিয়ে দিন আমাদের Noksha  এর মেসেজ বক্সে । আপনার নাম সহ পোস্ট করা হবে আমাদের পেইজে ।
কেমন লাগল জানাতে ভুলবেন না ...আপনাদের মতামত আমাদের কে উৎসাহ যোগায় ।


No comments:

Post a Comment